
আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ২ (অ...
পৃথ্বীরাজ সেন
আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ২ (অনুবাদ : নচিকেতা ঘোষ)
| পৃথ্বীরাজ সেন | |
| thriller |
Posted byতন্নি সরকার17-Jul-2025
Change color
আগাথা ক্রিস্টি রচনাসমগ্রর প্রথম খণ্ড প্রকাশের সঙ্গে সঙ্গে তা লাভ করেছে অসামান্য জনপ্রিয়তা। রহস্যসম্রাজ্ঞী আগাথার সমস্ত রচনাকে আমরা চার খণ্ডে উপস্থাপিত করতে চলেছি বাংলাভাষী পাঠক-পাঠিকার সামনে। শুভ জন্মাষ্টমীতে দ্বিতীয় খণ্ডটি প্রকাশিত হল ।
এই খণ্ডে আছে আগাথার অনন্যসাধারণ রচনাশৈলীর বর্ণচ্ছটায় উজ্জ্বল সাহিত্য সম্ভার। আমরা আর একবার মুগ্ধ হব তাঁর অননুকরণীয় বিশ্লেষণে, মোহিত হব তাঁর আশ্চর্য সুন্দর উপস্থাপনায় আর বিদায়বেলার শেষ রাগিণীর ঝংকারে বেজে উঠা স্মৃতির ঝর্ণায় অবগাহন করব আমরা
এই খণ্ডের প্রতিটি কাহিনী আপন বৈশিষ্ঠ্যে সমুজ্জ্বল। এখানে কোথাও গোয়েন্দা এরকুল পোয়ারো তাঁর নিজস্ব ভঙ্গীতে ছিন্ন করেছেন সহস্যজাল, ঘনমেঘের আড়াল থেকে যেমন ভাবে প্রকাশিত হয় উজ্জ্বল রৌদ্রাভা, তেমন ভাবেই পোয়ারোর ব্যক্তিত্বচ্ছটায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে জমাট বাঁধা রহস্যের আবরণ।
শুধু কি পোয়ারো? মহিলা গোয়েন্দা মিস মারপেল বারে বারে এসে দাঁড়িয়েছেন আমাদের সামনে আর সহজ সাধারণ ভঙ্গীতে উদ্ঘাটন করেছেন রোমাঞ্চ-তন্ময়তা।
এই খণ্ডে আছে ফাইভ লিটল পিগস্, পেল হর্স, হিকরি ডিকরি ডক, দি মিস্ট্রি অফ ব্লু ট্রেন, দি মার্ডার ইন ওরিয়েন্ট এক্সপ্রেস, মাউসট্র্যাপের মত অবিস্মরণীয় কাহিনীগুলি।
আগাথার বাকী রচনা নিয়ে চতুর্থ খণ্ড অচিরেই আত্মপ্রকাশ করবে। বাংলার অনুবাদ সাহিত্যে এই প্রয়াস এক উল্লেখযোগ্য সংযোজন হিসেবে গণ্য হবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস।
ধন্যবাদান্তে
পৃথ্বীরাজ সেন
মার্ক ইস্টারব্রুকের মুখবন্ধ
পেল হর্সের ব্যাপার নিয়ে তদন্ত করার দুটো পদ্ধতি আছে। হোয়াইট কিং অর্থাৎ শ্বেত রাজার অনুশাসনে থাকাতে সরলতা লাভ করা কঠিন কাজ। শুরু থেকে সমাপ্তির দিকে যাওয়া এবং থামা এটা কেউ জানে না। কেন না এর শুরু কোথায়?
সে কাজ এত কঠিন যে একজন ঐতিহাসিকের পক্ষে সম্ভব নয়, ইতিহাসের কোনো একটা বিষয়ে ঠিক কোথায় সেই ইতিহাস শুরু হয়।
ফাদার গোরমান তার গীর্জা থেকে বেরিয়ে কোনো এক মহিলার শরণাপন্ন হবেন বলে ঠিক করেছেন তখন থেকে শুরু করা যায়। চেলসার কোনো এক সন্ধ্যার আগেও শুরু করা যায়। এই কাহিনীর অধিকাংশ ঘটনাগুলি আমি আমার বিবৃতি রূপে বর্ণনা করেছি। বোধহয় তাই আমারই শুরু করা উচিৎ।
দি কিং অফ ক্লাব (এরকুল পোয়ারো সিরিজ) – আগাথা ক্রিস্টি
এরকুল পোয়ারো ডেইলি নিউজমঙ্গার পত্রিকাটা একবারে সরিয়ে রেখে বলে উঠল, এমন এমন সাজানো ঘটনা আছে যার কাছে সত্য ঘটনা হার মেনে যায়।
এই উক্তিটি সম্ভবত নকল। মনে হয় আমার বন্ধুটি কোনো বিষয়ের ওপর অভিমান করে একথা বলেছেন। ছোটখাটো মানুষটি তার ডিমের মত মাথাটা একপাশে ঘুরিয়ে ট্রাউজারের ভাজ যাতে নষ্ট না হয় তাই খুব সতর্কভাবে ট্রাউজারের ধুলো ঝাড়ল। হেস্টিংস খুবই ভাবনাশীল।
তার এই ধরনের উপহাসসূচক কথাবার্তা শুনে বিন্দুমাত্র বিরক্তি প্রকাশ না করে কাগজটার দিকে হাত বাড়ালাম আমি। সকালের এই কাগজটা তুমি পড়েছ?
পড়েছি এবং তারপর সেটা সহানুভূতির সঙ্গে ভাঁজ করে রেখেছি। তুমি যে রকমভাবে মেঝের ওপর সেটা ফেলে দিলে সেরকম আমি করিনি। সমস্ত কিছুরই একটা নিয়মশৃঙ্খলা ও পদ্ধতি আছে। সবচেয়ে বড় দুঃখের কথা কি জানো সেই বোধটুকু তোমার মধ্যে নেই। (পোয়ারোর এটাই খারাপ দিক। নিয়ম আর পদ্ধতি হল তার ঈশ্বর। তার দৌড় এতই যে, সে তার সব সাফল্যই উৎসর্গ করে থাকে এদের উদ্দেশ্যে।)।
ও তাহলে তুমি থিয়েটার হলের কর্মসচিব হেনরী রীডবার্নের খুনের ঘটনাটা পড়েছ? আমার এই মন্তব্যটি খুনের পরিপ্রেক্ষিতেই। অনেক সময় সত্য ঘটনা সাজানো কাহিনীর কাছে শুধু মিথ্যে হয়ে দাঁড়ায় না, নাটকীয়ও হয়ে দাঁড়ায়। সেই সুপ্রতিষ্ঠিত মধ্যবিত্ত ইংরেজ অগল্যাণ্ড পরিবারের কথা চিন্তা করে দেখ, মা, বাবা, ছেলে, মেয়ে ও দেশের হাজার হাজার পরিবারের আদর্শ তারা। পরিবারের পুরুষরা শহরে যায় কাজ করতে আর নারীরা বাড়ির কাজ করতে থাকে। তাদের জীবন সম্পূর্ণ শান্তিপূর্ণ। গতকাল রাত্রে তারা তাদের শহরতলীর ডেইজিমেড স্ট্রেথামের বাড়ির ড্রইংরুমে বসে ব্রীজ খেলছিল। আচমকা আগে থেকে কোনো সতর্কবাণী না জানিয়ে জানলার কপাট খুলে গেল এবং একজন মহিলা ঘরের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। তার ধূসর রঙের সার্টিনের ফ্রকে লাল দাগ লেগে থাকতে দেখা যায়। মেঝের ওপর পড়ে গিয়ে অজ্ঞান হবার আগের মুহূর্তে তার মুখ দিয়ে একটামাত্র শব্দ উচ্চারিত হয়েছিল, খুন! ভ্যালেরি সেন্টক্লেয়ার, সম্প্রতি লণ্ডনে ঝড় তোলা বিখ্যাত নর্তকী সে, তার ছবি দেখেই তারা তাকে চিনে থাকবে!
পোয়ারো জানতে চাইল, দি ডেইলি নিউজমাঙ্গারের রিপোর্ট? না তোমার কথার মারপ্যাঁচ?
সংবাদটা দ্রুত প্রেসে দেওয়ার তাগিদ ছিলো দি নিউজমঙ্গারের –আর প্রকাশিত সংবাদটা নেহাতই ঘটনাভিত্তিক। কিন্তু এ কাহিনীর নাটকীয় সম্ভাবনার কথা সঙ্গে সঙ্গে আমার মাথায় খেলে যায়।
পোয়ারো ভাবুক ভাবে মাথা নাড়লো। মানুষ যেখানে সেখানেই মানুষের জীবন এবং তার নাটক। জীবন নিয়ে নাটক? তুমি যা চিন্তা করছ সবসময় তা নাও হতে পারে। তবু তা সত্ত্বেও আমি এই কেসের ব্যাপারে আগ্রহী কেন জানো? এই কেসের সঙ্গে আমি জড়িয়ে পড়তে পারি।
সত্যি তাই?
হ্যাঁ, আজ সকালে একজন ভদ্রলোক আমাকে ফোন করে জানিয়েছেন যে মাওরানিয়ার রাজকুমার পলের পক্ষে আমার সঙ্গে সাক্ষাৎকারের ব্যবস্থা করেছেন তিনি।
কিন্তু এর সঙ্গে তার কি সম্পর্ক থাকতে পারে?
তুমি নিশ্চয় ইংরেজি দৈনিকের কলঙ্কের ঘটনার সংবাদগুলো পড়নি। সে সবের মধ্যে একটা মজাদার ঘটনা হলো একটি নেংটি ইঁদুর শুনেছে– কিম্বা একটা ছোট্ট পাখি শুনতে চায়– এখানে দেখ!
পোয়ারো তার ছোট্ট বেঁটে মোটা আঙুল দিয়ে একটি পরিচ্ছদের ওপর দেখাতেই আমি সেদিকে তাকালাম। বিদেশী রাজকুমার এবং বিখ্যাত নর্তকীর সম্পর্ক কি সত্যি সত্যি অন্তরঙ্গ? আর নতুন হীরের আংটিটা কি মহিলাটির পছন্দ?
পোয়ারো ওই নাটকীয় বিশ্লেষণ প্রসঙ্গ শুরু করতে গিয়ে বলল, তোমার মনে আছে নিশ্চয়, ডেইজিমেডের ড্রইংরুমের কার্পেটের ওপর মাদমোয়াজেল সেন্টক্লেয়ার সবেমাত্র তখন অজ্ঞান হয়ে পড়ে গেছে
আমি কাঁধ নাড়িয়ে বললাম, হ্যাঁ মানে আছে বৈকি! সে যখনই ঐ শব্দটা অস্ফুট স্বরে উচ্চারণ করল ঠিক তখনই অগল্যাণ্ড পরিবারের দুজন পুরুষ সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায়, একজন ছুটে যায় মহিলাটির চিকিৎসা করানোর জন্য ডাক্তার আনতে, আর একজন ছুটে যায় পুলিস স্টেশনে সেখানে সে তার আতঙ্কের কাহিনী বলে পুলিসকে সঙ্গে নিয়ে মনডেসারে মিঃ রীভবার্নের চমৎকার ভিলায় যায়, ডেইজিমেড থেকে জায়গাটা খুব বেশি দূরে নয়। সেই বিখ্যাত মানুষটিকে সেখানে তারা দেখতে পায়, এক অপ্রীতিকর ঘটনায় দুর্ভোগ পোহাতে হয় তাকে। লাইব্রেরীতে পড়েছিলেন তিনি। দূর থেকে তার মাথার পেছন দিকটা দেখা যাচ্ছিল, মাথাটা ফেটে চৌচির, ডিমের খোলার মতোন।
পোয়ারো নরম গলায় বলল, আপনার ভাবধারার অনুগামী আমিও, আমাকে ক্ষমা করবেন।
কাউন্ট ফিওডরের ভূমিকায় আমাদের সম্মানিত অতিথির আবির্ভার ঘটল সেখানে। আশ্চর্য চেহারা তার। দীর্ঘদেহী, চোখেমুখে একটা অদৃশ্য ইচ্ছার ছাপ স্পষ্ট, পাতলা চিবুক বিখ্যাত মোরানবার্নের আদলে মুখ, এবং কালো গভীর চোখ থেকে মুঠো মুঠো আগুন ঝড়ে পড়ছিল যেন।
মঁসিয়ে পোয়ারো?
তাকে মাথা নিচু করে আমার বন্ধুটি অভিবাদন জানাল।
মঁসিয়ে আমি প্রচণ্ড অসুবিধেয় পড়েছি, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না…আমি খুবই চিন্তাগ্রস্ত।
পোয়ারো তাকে হাত নেড়ে সান্ত্বনা দিতে চাইল। আপনার দুশ্চিন্তার কথা আমি উপলব্ধি করতে পারছি। মাদমোয়াজেল সেন্টক্লেয়ার প্রিয় বান্ধবী ছিলো আপনার, তাই না?
রাজকুমার খুব সহজভাবে বলল, আশাকরি ওকে আমি আমার স্ত্রীর মর্যাদা দিতে পারব।
পোয়ারো তার দিকে বড় বড় চোখে তাকাল।
রাজকুমার বলতে থাকেন, আমাদের পরিবারের মধ্যে আমিই প্রথম অসবর্ণ বিয়েতে আবদ্ধ হতে যাচ্ছি না। আলেকজাণ্ডারও সাম্রাজ্যকে তুচ্ছ করে দেখেছিল। আমরা এখন সুখে আছি। সাবেকি জাতপাতের সংস্কার থেকে মুক্ত। তাছাড়া সত্যি কথা বলতে কি মাদমোয়াজেল আমার সমগোত্র। আশাকরি আপনি তার ইতিহাস শুনেছেন অথবা কিছু আভাষ পেয়েছেন।
অনেক রোমান্টিক কাহিনী আছে ওকে ঘিরে বিখ্যাত নর্তকীদের কাছে সে কাহিনী একেবারে মানানসই নয়। আমার শোনা কথা তিনি একজন পরিচারিকার মেয়ে, আবার এও শুনেছি তার মা নাকি রুশীয়–ডাচেস ছিলেন।
যুবকটি বলল–প্রথম কাহিনীটি বাজে এবং বানানো গল্প, তবে দ্বিতীয়টি মিথ্যা নয় আর তার পরিচয় গোপন রাখা উচিত। অন্তত আমার তো তাই মনে হয়। আর সে তার অবচেতন মনে সহস্রবার তার প্রমাণ দিয়েছে। আর আপনি এটাও জানেন মঁসিয়ে পোয়ারো, আমি বংশগত ব্যাপারটাকে পুরোপুরি বিশ্বাস করি।
পোয়ারো ভাবুক চিত্তে বলল, বংশগত ব্যাপারটায় আমিও অবশ্য অবিশ্বাসী নই। আমি এই ব্যাপারে কিছু কিছু আশ্চর্য জিনিষও লক্ষ্য করেছি। এবার আমি কাজের কথায় আসছি মঁসিয়ে লা প্রিন্স, আপনি আমাকে দিয়ে কি করাতে চান? আপনার কিসের ভয়? আমিও কি ভয় পাচ্ছি না? এই অপরাধের সঙ্গে মাদমোয়াজেল সেন্টক্লেয়ার কি জড়িত? তিনি কি রীডবাকে জানতেন না?
অবশ্যই চিনতেন, কেননা তিনি সকলকে বলে বেড়িয়েছেন যে, তিনি সেন্টক্লেয়ারকে ভালোবাসেন।
আর তিনি?
তাঁকে কিছুই বলার ছিল না।
পোয়ারো তার দিকে কৌতূহল ভরে তাকাল। আচ্ছা তাকে ভয় পাওয়ার মতো কোনো কারণ কি ছিলো সেন্টক্লেয়ারের।
যুবরাজ একটু ইতস্তত করে, এরই মাঝে একটি আশ্চর্য ঘটনা ঘটে যায়। আলোকদৃষ্টি সম্পন্ন জারাকে কি আপনি চেনেন?
না।
তিনি খুব ভালো মহিলা। আপনার একবার তার সঙ্গে পরামর্শ করা উচিত। ভ্যালেরি আর আমি গতসপ্তাহে তার সঙ্গে দেখা করতে যাই। তিনি আমাদের কার্ডগুলো পড়ে দেখেন, ভ্যালেরিকে তার বিপদের কথা বলেন তিনি। তার ভাগ্যের আকাশে নাকি মেঘ জমে উঠেছে। তারপর তিনি শেষ কার্ডটি ওল্টান–ওরা যেটাকে তুরুপের তাস বলেন আর কি। চিড়িতনের সাহেব। ভ্যালেরিকে তিনি সতর্ক করে দিয়ে বলেন যে, একটি লোক তার ক্ষমতা দ্বারা আপনাকে বশ করতে চায়। তাকে আপনি ভয় করেন; তার দ্বারা আপনার এমন বিপদ হবে। আমার অনুমান আপনি তাকে চেনেন, চেনেন না? ভ্যালেরির মুখ সাদা ও ফ্যাকাশে হয়ে যায়, তখন সে মাথা নেড়ে বলে, হা হা, আমি অনেক চিনি। তার কিছুক্ষণ পরে আমরা সেখান থেকে চলে আসি। ভ্যালেরির প্রতি জারার শেষ সতর্কবাণী হলো–চিড়িতনের সাহেবকে সাবধান। তার দিক থেকে আপনার বিপদ ঘনিয়ে আসছে! ভ্যালেরিকে আমি জিজ্ঞাসা করেছিলাম কিন্তু ও কোনো উত্তর দেয়নি। শুধু আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিল সব ঠিক আছে, কিন্তু গতকাল রাতের পর এখন আমি সম্পূর্ণ নিশ্চিত যে, রীডবার্নের মধ্যেই চিড়িতনের সাহেবকে প্রত্যক্ষ করে থাকবে ভ্যালেরি। ও তাকে দারুণ ভয় পেয়েছিল।
তারপর কিছুক্ষণের জন্য চুপ করে থেকে যুবরাজ আবার মুখ খুললেন, আজ সকালে সংবাদপত্রের পাতায় চোখ পড়তেই কেন যে আমি ভয় পাই তার কারণ আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। ধরুন যদি ভ্যালেরির অবস্থা এখন উন্মাদের মতো হয়ে যায়–ওহো, সেটা সম্ভব নয়!
পোয়ারো উঠে দাঁড়ালো। যুবরাজের পিঠের ওপর সান্ত্বনার হাত